২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরনেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

সোমবার রাতে চকবাজার থেকে গ্রেপ্তার তৌহিদুল আলম ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার সেক্রেটারি।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়।

শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডে তৌহিদুল নেতৃত্বে ছিলেন জানিয়ে তিনি বলেন, “তার বিরুদ্ধে কতটি মামলা আছে তা দেখা হচ্ছে।”

তৌহিদুল ২০১৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে চট্টগ্রাম আইন কলেজে ভর্তি হন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা নাজমুল।