২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টির রসে ছত্রাক, মাছি-পোকামাকড়

অনেকদিনের পুরনো মিষ্টির রসের ওপর সাদা ছত্রাকের আস্তরণ। তাতে ভাসছে মাছি ও নানা ধরনের পোকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 06:02 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

সোমবার চট্টগ্রামের চান্দগাঁও থানার বেপারিপাড়ার ‘বেইক অ্যান্ড ফাস্ট’ নামের একটি ফাস্টফুডের কারখানায় অভিযানে গিয়ে এমন চিত্র পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে দোকানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কারখানায় খাবারগুলো তৈরি হচ্ছিল প্রথমত সেটি ভীষণ নোংরা ও অস্বাস্থ্যকর।

“মিস্টির রস এত পুরনো যে তাতে ছত্রাক পড়ে গেছে। তার উপর ভাসছে তেলাপোকা ও মাছি। এছাড়া খাবার তৈরিতে ব্যবহার হচ্ছিল পোড়া তেল। এসব অভিযোগে ‘বেইক অ্যান্ড ফাস্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

জরিমানার পাশাপাশি ৬০ লিটার পোড়া তেল, এক মণ পচা মিষ্টি ও দুই মণ মিষ্টর রস নালায় ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।