২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইনবোর্ড মাথায় পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রামে মাথায় সাইনবোর্ড পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নবী (৩০) ভোলার লালমোহনের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া  জানান, নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় কাজ করার সময় পাশের ভবন থেকে একটি সাইনবোর্ড পড়লে মাথায় গুরুতর আঘাত পান নুর নবী।

“দুপুর একটার দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”