২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি অধ্যাপক আবদুন নূরের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আবদুন নূর মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 02:28 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শনিবার সাকলে ঢাকার মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

অধ্যাপক নূর দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন বলে তার ভাতিজা প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী জানান।

শনিবার বাদ মাগরিব বিশ্ববিদ্যালয় মসজিদে প্রয়াত এ অধ্যাপকের জানাজা অনুষ্ঠিত হবে। রাতে চট্টগ্রামের রাউজানের জান আলী হাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।