২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধারালো অস্ত্রে আহত নারীসহ ২ জন

চট্টগ্রামে আলাদা দুই ঘটনায় এক নারীসহ দুইজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শুক্রবার বিকালে নগরীর খুলশি ও বাকলিয়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

খুলশিতে আহত মো. রাহুল (২৮) এবং বাকলিয়া আহত তাসলিমা আক্তার (৩৩) দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকলিয়া থানার এসআই ফারুকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমির মালিকানাকে কেন্দ্র করে বিকাল ৩টার দিকে খুলশি এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে তাসলিমা আহত হন।

পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।

অন্যদিকে কথা কাটাকাটির জেরে খুলশি থানার ডেবার পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাহুল আহত হন বিকাল ৪টার দিকে।  

খুলশি থানার এসআই কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাহুলকে ছুরিকাঘাত করে কয়েকজন দুর্বৃত্ত।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।