২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর মাদ্রাসাছাত্র নিখোঁজ

চট্টগ্রামের বাঁশখালীতে এক মাদ্রাসা ছাত্রের খোঁজ ১৭ দিন ধরে না পেয়ে থিানায় জিডি করেছে তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 10:10 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

নিখোঁজ মো. মোস্তাকিম বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামের মৃত ফজল করিমের সন্তান। তিনি পশ্চিম বাঁশখালি দারুল ইসলাহ দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

মোস্তাকিমের মা নাছিমা আক্তার জানান, গত ২৭ মার্চ মাদ্রাসার উদ্দেশে ঘর থেকে বের হয়ে আর  ফেরেনি তার ছেলে। আত্মীয়দের বাড়িসহ বিভিন্ন জায়গায় খবর নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।

চার ফুট উচ্চতার মোস্তাকিমের গায়ের রং ফর্সা, পরনে সাদা পাঞ্জাবি ও কালো প্যান্ট ছিল বলে জানান নাছিমা।

বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোস্তাকিমের পরিবার সাধারণ ডায়েরি করার পর তারা ঘটনার তদন্ত করছেন।