২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক হত্যা

চট্টগ্রামের ইপিজেড এলাকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 01:19 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

নিহত আলাউদ্দিন তামিম (২২) রিজেন্সি-১ নামের একটি কারখানায় কাজ করতেন।

সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) জয়নুল আবেদীন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত ৯টার দিকে কাজ শেষে বন্ধুদের নিয়ে বাসায় ফেরার পথে ইপিজেড চার নম্বর সড়কে সাত/আটজন যুবক তাদের ঘেরাও করে তামিমকে ছুরিকাঘাত করে।”

তামিমকে প্রথমে বেপজা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।