২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে আগুনে পুড়লো ৫ দোকান

চট্টগ্রামের রাউজান পৌর এলাকার একটি বাজারে আগুনে পাঁচটি দোকান পুড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 12:07 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দাইয়ারঘাটা বাজারে রোববার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানান, রাত ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

“রাউজান ফায়ার স্টেশনের দুটি গাড়ি একঘণ্টার চেষ্টায় আগুন আনে। আগুনে মুদি দোকান, মুরগির ফার্ম, ফার্নিচারের দোকান, লাকড়ির দোকান ও চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়।”

তবে আগুনে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান প্রহ্লাদ।