২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘অধিপত্যের দ্বন্দ্বে’ যুবক খুন

চট্টগ্রামের সদরঘাট এলাকায় অধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 12:33 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

বৃহস্পতিবার রাতে সদরঘাট থানার সাহেব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত মো. ইদ্রিস (২৮) ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকার আধিপত্য নিয়ে ইদ্রিসের সঙ্গে স্থানীয় জাহাঙ্গীরের বিরোধ চলে আসছিল।

এর জের ধরে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর ও তার ভাই আলমসহ কয়েকজন ইদ্রিসের ওপর হামলা চালায় বলে জানান ওসি।

“তারা ইদ্রিসকে গুলি করে ও কুপিয়ে জহম করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা পাঠানোর পথে ইদ্রিসের মৃত্যু হয়।”

হামলার সময় ওই এলাকায় কয়েকটি হাতবোমাও ফাটানো হয় বলে জানান ওসি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, রাতে সংঘর্ষের পর আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০১৩ সালে ইদ্রিসের চাচাত ভাই গণিকেও জাহাঙ্গীরের পক্ষের লোকজন খুন করে বলে ওসি মর্জিনা জানান।