২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ফার্মেসিতে সরকারি ওষুধ, জরিমানা

বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়ায় নগরীর এক ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 09:40 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার নগরীর কোতোয়ালি থানার ইয়াকুব নগরে ‘মা ফার্মেসি’তে  পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

অভিযানের সময় ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে কয়েক হাজার ট্যাবলেটও জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ যেমন এজিথ্রোমাইসি, সেফ্রাডিন, এলবেন্ডাজলসহ সরকারি গর্ভনিরোধক ওষুধ পাওয়া যায়।

সরকারি ওষুধ বাজারমূল্যের চেয়ে সস্তায় পাওয়া যায় এজন্য এসব ওষুধ বিক্রি করে আসছেন বলে ফার্মেসি কর্মচারী স্বরুপ চক্রবর্তী স্বীকার করেন বলে জানান তিনি।

অভিযানে চার হাজার ২০০ খাবার গর্ভনিরোধক বড়ি জব্দ করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।