চট্টগ্রামে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকা থেকে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মো. শাহ আলম (৭৩) নামে ওই নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ।
তার মাথায় হালকা জখম ও রক্তের দাগ ছিল।
চান্দগাঁও থানার ওসি শাজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কের উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি।”
পরে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনায় শাহ আলমের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি শাজাহান কবির।
