২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিস্তলসহ ‘সাংবাদিক’ গ্রেপ্তার

চট্টগ্রাম শহরে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে, যিনি নিজেকে একটি অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক বলে দাবি করেছেন পুলিশের কাছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 02:45 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

গ্রেপ্তার শুভাশিষ আচার্য ওরফে টিটু (৪৫) নগরীর চান্দগাঁও থানার আচার্য্য পাড়ার বাসিন্দা।

মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সিটি গেইট চেক পোস্টে একটি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান।

তিনি বলেন, হানিফ এন্টারপ্রাইজের বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন টিটু। সিটি গেইট এলাকায় বাস থেকে নামার পর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়।

“এ সময় তার কাছ থেকে জার্মানির তৈরি একটি পিস্তল পাওয়া যায়।” 

শুভাশিষ ‘ইনফরমেশন ওয়ার্ল্ড বিডি ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন আনোয়ারুল।