২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

শুক্রবার নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ বন্দর এলাকার হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রনি মজুমদার (২৫) হিন্দুপাড়ার মতি মজুমদারের সন্তান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে বাড়ির ছাদে উঠে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় রনি।

“বিকাল ৫টার দিকে তাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”