কর্ণফুলি বাঁচাতে ছাত্র ইউনিয়নের কর্মসূচি
অবৈধ দখলদারদের হাত থেকে কর্ণফুলি বাঁচানোর দাবিতে নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার বার কর্ণফুলি নদীর অভয়মিত্র ঘাটে এ কর্মসূচি করে ছাত্র সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখার নেতা-কর্মীরা।
সমাবেশে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শিমুল কান্তি বৈঞ্চব বলেন, জীবিকা নির্বাহে কর্ণফুলি নদীর উপর অনেকেই নির্ভরশীল। একসময় নানা প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন মাত্র তিন প্রজাতির মাছ পাওয়া যায় কর্ণফুলিতে।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামকে বাঁচাতে হলে কর্ণফুলিকে বাঁচাতে হবে। আর চট্টগ্রাম বাঁচলে বাঁচবে দেশ।
সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা। বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম সরওয়ার, সাংস্কৃতিক সম্পাদক রথিন পাল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাজীব নাথ, শোভন দাশ ও ইমরান চৌধুরী।
