২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 08:56 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বুধবার সন্ধ্যার দিকে ফটিকছড়ির জোলাভিটা এলাকায় এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ফটিকছড়ি ফায়ার স্টেশন কর্মকর্তা পুলক কান্তি সরকার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে জোলাভিটা গ্রামের কবির আহমদের বসতঘরে আগুন লাগে।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মীরা একটি গাড়ি নিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

অগ্নিনির্বাপক কর্মকর্তা পুলক বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। আগুনে ঘরের আসবাবপত্র পুড়লেও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।