২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক কেজি আফিমসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে এক কেজি আফিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 01:57 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার গভীর রাতে নগরীর চকবাজার জামান হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মো. আসলাম খান জানান।

গ্রেপ্তাররা হলেন- জিল্লুল করিম (৪৯), মো. মাহবুবুল আলম মাসুদ (৩৮), মকবুল আহমেদ (৬০) ও মো. সোহেল (২৮)।

আসলাম খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফিমসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।”

এক কেজি আফিমের বাজার মূল্য ২০ থেকে ৩০ লাখ টাকা বলে জানান তিনি।   

অধিদপ্তরের বন্দর সার্কেলের পরিদর্শক ব্রজলাল চাকমা এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন।