২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডালডা দিয়ে বিস্কুটের ক্রিম, বেকারিকে লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে ডালডা দিয়ে বিস্কুটের ক্রিম বানানোয় ও পণ্যের উৎপাদন তারিখ না থাকায় চট্টগ্রাম নগরীর এক বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার নগরীর পাঁচলাইশ থানার মোড়ে প্রবাসী বেকারি নামের ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয় বলে জানান আদালতের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটে ক্রিম মাখানো হচ্ছিল। ক্রিম তৈরি করা হচ্ছিল ডালডার সঙ্গে চিনি মিশিয়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল বলেন, এছাড়া কোনো পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ ছিল না। এসব অপরাধে প্রবাসী বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।