চট্টগ্রাম দেড় শতাধিক ইয়াবাসহ ২ ‘বিক্রেতা’ গ্রেপ্তার
চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাঁ এলাকায় ‘ক্রেতা সেজে’ দেশ শতাধিক ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- নগরীর হালিশহর থানার রামপুরা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম নোমান (৩৪) ও মো. রনি (৩০)।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাজার দীঘির পাড় সংলগ্ন ঈদগাঁ মুন্সীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী।
গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে যুক্ত জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারের সময় নোমানের কাছ থেকে ১০৫টি ও রনির কাছ থেকে ৫৫টি ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রণব।
