চট্টগ্রামে ইয়াবা উদ্ধার, স্ত্রী-শাশুড়িসহ গৃহকর্তা গ্রেপ্তার
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার গভীর রাতে অক্সিজেন কয়লাঘর এলাকার ওই বাসা থেকে গৃহকর্তা, তার স্ত্রী ও শাশুড়িসহ গ্রেপ্তার করা হয়েছে বলে বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান।
দেবব্রতর বাড়ি ফটিকছড়ি উপজেলায়। পরিবার নিয়ে তিনি কয়লাঘর এলাকার ওই বাসায় ভাড়া থাকছিলেন।
দেবব্রতর বাসা থেকে ৩০ হাজার ইয়াবার পাশাপাশি ছয় লাখ ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, “দেবব্রত মাদক চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে, যাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
