২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পাহাড়িকা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচটি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 03:20 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

রোববার গভীর রাতে মো. সেলিম (২০), মোশাররফ হোসেন (৪২) ও জহিরুল ইসলাম মানিক (২৫) নামের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তারা অস্ত্র ব্যবসায়ী। তাদের কাছ থেকে একটি সিঙ্গেল শুটার গান, দুটি দেশি একনলা বন্দুক এবং দুটি দেশি এলজি উদ্ধার করা হয়েছে।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির হোসেন সড়কের পাহাড়িকা ফিলিং স্টেশনের বিপরীতে একটি চা দোকানের সামনে সড়কের ওপর তারা দাঁড়িয়ে ছিল ।

“গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।  তাদের কাছে থাকা ব্যাগে দুটি এবং কোমরে গোঁজা অবস্থায় আরও তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।”

ওসি সদীপ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল।

এ ঘটনায় আকবর শাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।