২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণ এক্সপ্রেসের গতি বাড়ছে

চট্টগ্রাম ও ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের চলাচলে সময় কমছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 02:50 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সময়ে ছেড়ে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি সময় নেবে পাঁচ ঘণ্টা ৩০ থেকে ৪০ মিনিট।

মঙ্গলবার সুবর্ণ এক্সপ্রেসের চলাচলের সময় (রানিং টাইম) পুনর্নির্ধারণ করা হয় বলে পূর্ব রেলের উপ-পরিচালক (জনসংযোগ) জোবেদা আক্তার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন সূচি অনুযায়ী সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। আগে এটি পৌঁছাত দুপুর ১টা ১০ মিনিটে।

“আর ঢাকা থেকে বেলা ৩টায় ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে রাত সাড়ে ৮টায়, আগে যেটি রাত ৯টা ২০ এ আসতো।”

ওইদিন থেকে পূর্ব রেলের আরও কয়েকটি আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে আংশিক পরিবর্তন আসবে বলে এক সার্কুলারে জানানো হয়েছে।

ট্রেনগুলো হল- মহানগর গোধুলী, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, উপকূল এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

এর আগে ৭ জানুয়ারি থেকে আন্তঃনগর, মেইলসহ পূর্ব রেলের অধীনে ৫৪টি ট্রেনের আসা-যাওয়ার সময় গড়ে ৩০ মিনিট থেকে একঘণ্টা পর্যন্ত কমানো হয়।

ঢাকা-চট্টগ্রাম পথে ভৈরব বাজার থেকে টঙ্গী পর্যন্ত ৬৫ কিলোমিটার ডাবল লাইন হওয়ায় ট্রেনগুলির ক্রসিংয়ের জন্য অপেক্ষা প্রয়োজন না হওয়ায় চলাচলের সময় কমানো হয়েছে বলে তখন জানিয়েছিলেন রেল কর্মকর্তারা।

পুরনো খবর:

চট্টগ্রামে ট্রেন ভ্রমণে সময় কমছে