২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় ১০ হাজার ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2016, 11:03 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

শুক্রবার বিকালে পতেঙ্গা থানার খেজুরতলা এলাকার হোসেন আহমদ পাড়ার আবুল হাশেমের ভাড়া ঘর থেকে জিয়াউর রহমান (৩০) নামে ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

জিয়া আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-৭ এর এএসপি মিমতানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পতেঙ্গায় জিয়াউর রহমানের বাসায় মাদক কেনাবেচার খবর পেয়ে তারা অভিযানে যান। ১০ হাজার ইয়াবাসহ জিয়াউরকে গ্রেপ্তার করা হয়।

এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানান তিনি।