২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড

ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা করে’ হয়রানির দায়ে এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।    

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 07:52 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম বুধবার এই রায় ঘোষণা করেন।

রায়ে মিথ্যা অভিযোগকারী রাবু সুলতানাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

রাবুকে রায়ের পরপরই কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার জানান।

মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোকদণ্ডি এলাকার জাকির আহমেদের স্ত্রী রাবু ২০১৩ সালে তার প্রতিবেশী মো. হাসান কামালের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় বিচার বিভাগীয় তদন্ত ও দুই জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রাবুর অভিযোগ ‘মিথ্যা’ বলে রায় দেয়।

এরপর হাসান কামাল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় রাবুর বিরুদ্ধে ‘মিথ্য অভিযোগ’ এনে হয়রানির মামলা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

২০১৪ সালের ১৮ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করে রাবুর বিচার শুরু হয়। দুই জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় দেন বিচারক।

জেসমিন আক্তার বলেন, “হাসান কামালের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ আনার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত রাবু সুলতানাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।”