২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাটা পড়ল ট্রান্সকমের কারখানার গ্যাস সংযোগ  

অনুমোদনের অতিরিক্ত সরঞ্জাম ব্যবহারের প্রমাণ পাওয়ায় চট্টগ্রামে ট্রান্সকম বেভারেজের কারখানার গ্যাস সংযোগ কেটে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 11:18 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিবিসিএল) মঙ্গলবার কালুরঘাট ভারী শিল্প এলাকায় কারখানাটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

কেজিবিসিএলের ব্যবস্থাপক (ভিজিল্যান্স) হাসান সোহরাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটি দুই টনের বয়লার ব্যবহারের অনুমোদন নিয়ে চার টনের বয়লার ব্যবহার করছিল।

“অনুমোদনের অতিরিক্ত গ্যাস সরঞ্জাম ব্যবহার করায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে,” বলেন তিনি।

ট্রান্সকম বেভারেজ কারখানায় কোমল পানীয় পেপসি তৈরি হয়।