২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আট তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 08:37 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

নিহত মো. জুয়েল (১৮) ভোলার ভুলকপাড়া এলাকার মো. আলমগীরের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় মুরাদপুর এলাকার মক্কা হোটেলের পেছনের উকিল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন ভবনের আট তলায় কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গেলে গুরুতর আহত হয় জুয়েল।

সন্ধ্যার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।