২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

নিহত সবিতা জলদাস (২৬) শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার জলদাস পাড়ার লক্ষণ জলদাসের (৩৫) স্ত্রী। এই দম্পতির চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, সোমবার বেলা দেড়টার দিকে জলদাস পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যায় জড়িত অভিযোগে পুলিশ নিহতের স্বামী লক্ষণ জলদাসকে গ্রেপ্তার করেছে।

ওসি ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিক কলহের জের ধরে নিজের বাড়িতে লক্ষণ তার স্ত্রী সবিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনাস্থলের কাছেই পুলিশ থাকায় লক্ষণকে দ্রুত গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।