নালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ
চট্টগ্রামের খুলশী থানার তুলাতলী এলাকায় নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
রোববার সকালে লাশটি উদ্ধার হয় বলে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান।
ওসি নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরনে শুধু গেঞ্জি ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্নও দেখা যায়নি।”
লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
