২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় বসতঘর পুড়ে ২ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের পটিয়ায় আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 01:34 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গৌর মহাজনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের অপারেটর হুমায়ুন কবির জানান, পটিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে তিনজনের তিনটি কাঁচা ঘর পুড়ে গেছে।

“এতে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে,” বলেন হুমায়ুন কবির।