২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিষ্টির দোকানকে জরিমানা

নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় চট্টগ্রামের অভিজাত মিষ্টির দোকান ‘স্বাদ’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

রোববার কোতোয়ালি থানার ফিশারীঘাট এলাকার স্বাদের কারখানায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় ‘স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রি’কে এক লাখ টাকা জরিমানা করা হয়।

“প্রতিষ্ঠানটি পোড়া  তেল ও বাসি চিনির সিরা ব্যবহার করে খাবার তৈরি করছিল।”

এছাড়া কারখানায় উৎপাদিত দই ও পাউরুটিতে উৎপাদনের তারিখ পাওয়া যায়নি বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।