২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়ায় নির্মাণাধীন ছয় তলা ভবনে কাজ করার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 01:50 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

রোববার সকালে বগারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শ্রমিকের নাম সজীব (২৫)।

সকালে তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান।

অন্য শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, “ভবনটির তৃতীয় তলায় রড তোলার সময় পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রড লাগলে সজীব বিদ্যুৎস্পৃষ্ট হন।

“এতে সজীব নীচে পড়ে গেলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।”