২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকলিয়ায় অস্ত্রসহ ‘নেশাগ্রস্ত’ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

শুক্রবার বাকলিয়ার বাস্তুহারা ক্ষেতচর এলাকা থেকে একটি দেশি রিভলবার ও একটি একনলা বন্দুকসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ওসি আবুল মনসুর।

গ্রেপ্তার মো. এনামুল হক ওরফে এনাম (২৯) আনোয়ারা উপজেলার চালিতাতলী উপজেলার জাফর আহম্মদের ছেলে। তারা নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটার ইকবাল রোডে বাস করেন।

বাকলিয়া থানার ওসি মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনাম সকালে নেশা করে ক্ষেতচর এলাকায় অস্ত্রসহ ঘোরাঘুরি করছিল।

“স্থানীয়দের কাছে এ খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছে একটি দেশি রিভলবার ও একটি একনলা বন্দুক পাওয়া যায়।” 

এনামের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা আছে বলেও তিনি জানান।