চট্টগ্রাম জুনিয়র চেম্বারের সভা
তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটনের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর খুলশী ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত সভায় ব্যবসা ও সামাজিক প্রণোদনামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা, সফল উদ্যোক্তা সম্মাননা ও মেলা, গোলটেবিল বৈঠক এবং তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।
জুনিয়র চেম্বার চট্টগ্রামের সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সভাপতি সাখাওয়াত হোসেন মামুন, রাইসুল উদ্দিন সৈকত, বিদায় সভাপতি শিহাব মালেক, নির্বাহী সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি মো. রানা, সেক্রেটারি জেনারেল মঈন হোসেন, মাসফিক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
