২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর ফাঁসি বহালে চট্টগ্রামে গণজাগরণের আনন্দ মিছিল

সর্বোচ্চ আদালত একাত্তরের বদরনেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:42 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বুধবার সকালে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হওয়া মিছিলটি আন্দরকিল্লা. জামালখান ঘুরে আগের স্থানে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি দ্রুত কার্যকরের দাবি জানান বক্তারা।

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান উচ্চ আদালতের চূড়ান্ত রায় দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পাকিস্তান দূতাবাস বন্ধ এবং দেশটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ, উদীচীর সাধারণ সম্পাদক সুনীল ধর, রাশেদ হাসান, মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী, তপন দস্তিদার প্রমুখ।