২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুশোচনা দিবস’ পালন করুন: খালেদাকে মহিউদ্দিন

দশম সংসদ নির্বাচন বর্জনের জন্য খালেদা জিয়াকে ৫ জানুয়ারি ‘অনুশোচনা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 10:15 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে মঙ্গলবার চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে।

মহিউদ্দিন বলেন, “নির্বাচনে অংশ না নিয়ে আপনি যে ভুল করেছেন তার জন্য এ দিনটিকে অনুশোচনা দিবস পালন করা উচিত।”

খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন অভিযোগ করে সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “উনি সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছেন।”

সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ- সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ইফতেখার সাইমুল চৌধুরী, এম এ রশিদ, শফর আলী প্রমুখ।