প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারিতে চট্টগ্রাম ছাত্রলীগ
সংগঠনের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটার পর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সামনে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ।
সোমবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুই পক্ষকে পরস্পরকে লক্ষ্য করে চেয়ার ছুড়তেও দেখা যায়। পরে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরুর সময় নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহিউদ্দিন। এর কিছুক্ষণ পরই শহীদ মিনারের সামনের সড়কে বিরোধে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ।
“জুনিয়র কর্মীরা দুর্ব্যবহার করায় গোলযোগের সূত্রপাত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মিটমাট করে দেন।”
পরে আবার প্রতিষ্ঠাবার্ষিকীর সভার বাকি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
