২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

নিহত মহরম আলী কামাল (২৯) সীতাকুণ্ড ফায়ার স্টেশনে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আন্দিরপার এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাসে এই দুর্ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড ফায়ার স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মহরম বাজার করে স্টেশনে ফেরার সময় বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি বাস তাকে চাপা দেয়।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর।