২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোহার কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

নিম্ন মানের লোহা বাজারজাত করার দায়ে চট্টগ্রামে একটি কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্যাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ শিল্প এলাকার বেনজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান চালানো হয় বলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতিষ্ঠানটি ৪০০ গ্রেডের রড তৈরি করে বাজারে ৫০০ গ্রেড বলে বিক্রি করছে।”

গ্রেডে কারচুপি ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।