চট্টগ্রামে দেড় কোটি টাকার মোবাইল সেট জব্দ
চট্টগ্রামের অভিজাত শপিং মল ‘সানমার ওসান সিটিতে’ অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বিটিআরসি’র কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রোববার বেলা ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শপিং মলের পঞ্চম তলার মোবাইল মার্কেটে এ অভিযান চালানো হয়।
স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধভাবে বিদেশ থেকে আনা মোবাইল সেট বিক্রির অপরাধে বিভিন্ন দোকান থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের প্রায় ৪০০টি মোবাইল সেট জব্দ করা হয়।
পাশাপাশি ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, কোন মোবাইল সেট আমদানি করতে হলে তা বিটিআরসি’র কাছে আইএমই নম্বর নিবন্ধন করতে হয়। যেসব মোবাইল সেট নিবন্ধিত নয় সেগুলো জব্দ করা হয়েছে।
জব্দ করা এসব মোবাইল ফোন ধ্বংস করা হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
