২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লরির ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় লরির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 12:19 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. রাশেদের (২২) বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

গুরুতর আহত রাশেদকে রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে লরির ধাক্কায় ওই যুবক আহত হন। স্থানীয়রাই তাকে হাসপাতালে এনেছিলেন।