২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম স্টেশন রোডে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 10:25 PM

Updated : 22 Aug 2022, 02:15 PM

নিহতের নাম মো. জাবের ওরফে বাবু (২৫)। তিনি নগরীর শের শাহ বাংলাবাজার এলাকার আবদুল জলিলের ছেলে।

মঙ্গলবার রাত ৮টার দিকে স্টেশনের পাশে একটি পুরনো মালামালের (ভাঙ্গারি) দোকানের কাছে ছুরিকাঘাতের শিকার হন জাবের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।

তিনি বলেন, “যারা হাসপাতালে জাবেরকে নিয়ে এসেছিল, তারা বলেছে, কথা কাটাকাটির জেরে অন্য এক যুবক তাকে ছুরিকাঘাত করে।”

জাবের পুরনো রেল স্টেশন এলাকা ভাঙ্গারির দোকানে চাকরি করতেন বলে কোতোয়ালি থানার এসআই সিরাজুল মোস্তফা জানিয়েছেন।

তবে কী কারণে জাবেরকে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।