২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যরিস্টার শাকিলার সঙ্গে গ্রেপ্তার দুই আইনজীবীর আরেক মামলায় জামিন

'শহীদ হামজা ব্রিগেড'কে জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যরিস্টার শাকিলা ফারজানার সঙ্গে গ্রেপ্তার দুই আইনজীবী চট্টগ্রামে সন্ত্রাস দমন আইনের আরেক মামলায় জামিন পেয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 05:29 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

চট্টগ্রামের অবকাশকালীন জজের দায়িত্বে থাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম সোমবার তাদের এই জামিন আদেশ দেন।

জামিন পাওয়া দুজনের মধ্যে আইনজীবী হাসানুজ্জামান লিটন সুপ্রিম কোর্টে ও আইনজীবী মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত।

সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় দায়ের করা মামলায় শুনানি শেষে এই দুই আইনজীবী জামিন পান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তাদের আইনজীবী আবদুস সাত্তার।

এর আগে রোববার সন্ত্রাস দমন আইনে করা বাঁশখালী থানার এক মামলায়ও জামিন পান এই দুই আইনজীবী।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে আইনজীবী লিটন ও বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যরিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তাদের বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।