২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বলের ভাঁজে ৪০ হাজার ইয়াবা, স্ত্রীসহ সাংবাদিক আটক

কম্বলের ভেতরে ৪০ হাজার ইয়াবা লুকিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন এক সাংবাদিক ও তার স্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 04:19 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

সোমবার নগরীর ফিশারিঘাট এলাকার মেরিনার্স সড়ক থেকে সাংবাদিক সেলিম (৪০) ও তার স্ত্রী মুন্নিকে (২৫) আটক করা হয় বলে বলে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান জানিয়েছেন।

তাদের কাছে ইয়াবা বিক্রির এক লাখ ১০ হাজার টাকাও পাওয়া গেছে বলে জানান তিনি।

আটক সেলিম নিজেকে বেসরকারি গাজী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন জানিয়ে আসলাম খান বলেন, “তার কাছে গাজী টিভির ভিজিটিং কার্ড ও পরিচয়পত্র পাওয়া গেছে।”  

ওই দম্পতি ভাড়া করা মাইক্রোবাসে কম্বলের মধ্যে করে ছোট ছোট কাগজের প্যাকেটে ইয়াবা পাচার করছিলেন বলে জানান তিনি।

আটক দুইজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।