ক্রিসমাস ও নিউ ইয়ারে পেনিনসুলায় বিশেষ আয়োজন
বড়দিন ও ইংরেজি নতুন বছরে বিশেষ আয়োজন করেছে চট্টগ্রামের হোটেল পেনিনসুলা।
২৫ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে পেনিনসুলা হোটেলের লেগুনা রেস্টুরেন্টে ‘স্পেশাল টার্কি বুফে’র আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বিশেষ উপহার নিয়ে হাজির থাকবেন সান্তা ক্লস; আগতদের জন্য থাকবে হরেক রকম ক্রিসমাস কেক, পেস্ট্রি ও ডেসার্ট।
এ আয়োজনে অতিথিরা ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ইংরেজি নববর্ষে হাওয়াইন থিম হোটেলের রুফটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে বিশেষ পার্টি।
এতে ‘ওয়ারফেজ’ ব্যান্ডের সংগীতের সঙ্গে শামুকের তৈরি বাটিতে ১২০ পদের বিশেষ খাবারের স্বাদ নিতে পারবেন আসা অতিথিরা।
আমন্ত্রিত অতিথিদের জন্য সামুদ্রিক মাছের বারবিকিউয়ের সঙ্গে থাকছে বিশেষ ডিজে পার্টি।
এছাড়া শীতের সন্ধ্যাকে আনন্দময় করতে ১৫ ডিসেম্বর থেকে হোটেল পেনিনসুলায় শুরু হচ্ছে এক সপ্তাহের ‘পিৎজা ফেস্টিভ্যাল’।
এতে সি ফুড পিৎজা, গোমস স্পেশাল পিৎজা, তানদুরি সেজান ও পিৎজা মারিনারা নামে ভিন্ন কিছু স্বাদের পিৎজা। প্রতিটি পিৎজা উপভোগ করা যাবে মাত্র ৯৯৯ টাকায়।
ফেস্টিভ্যালের মূল চমক হল- একটি পিৎজা কিনলে আরেকটি বিনা পয়সায় পাওয়া যাবে।
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ফেস্টিভ্যাল চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
