চট্টগ্রামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
চট্টগ্রামে শুরু হয়েছে সাংবাদিকদের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
শুক্রবার সকালে এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চট্টগ্রামে কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ১৮টি হাউস অংশ নিচ্ছে।
প্রথম রাউন্ডে ছয়টি গ্রুপের চ্যাম্পিয়নরা সুপার সিক্সে অংশ নেবে।
শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনে তিনটি গ্রুপের খেলা হয়। এই তিন গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে যমুনা টিভি, চট্টগ্রাম প্রতিদিন এবং চ্যানেল টোয়েন্টিফোর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
শনিবার সকাল ৯টায় দৈনিক যুগান্তর এবং দুপুরে আর টিভির বিপক্ষে প্রথম রাউন্ডের খেলায় অংশ নেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
চট্টগ্রামের সাংবাদিকদের এই ক্রিকেট টুর্নামেন্টে সহযোগিতা করছে সাদার্ন ইউনিভার্সিটি।
