চট্টগ্রামে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকা থেকে চার হাজার ৭৬০টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব বলছে, গ্রেপ্তার মো. রয়েজ উদ্দিন (৩০) একজন ইয়াবা 'বিক্রেতা'। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।
সোমবার বেলা ২টার দিকে টেরিবাজার এলাকার তানিয়া হোটেলের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ইয়াবা বিক্রির জন্য রয়েজ ওই হোটেলে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালায় র্যাবের একটি দল।গ্রেপ্তারের পর তার কাছ থেকে চার হাজার ৭৬০ ইয়াবা, ইয়াবা বিক্রির ৫৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
