২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারি ও আলুর বস্তায় ১১ হাজার ইয়াবা, আটক ৪

চট্টগ্রামে সুপারি ও আলুর বস্তা থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার ও চারজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 12:41 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

রোববার ভোরে শাহ আমানত সেতুর টোলপ্লাজায় একটি পিকআপ ভ্যান থেকে এসব বস্তা জব্দ করা হয় বলে অধিদপ্তরের চট্টগ্রাম উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান জানান।

আটকরা হলেন- পিকআপের চালক নিজাম (৩০), তার সহকারী রাসেল (২৮) এবং বস্তার মালিক শহিদুল্লাহ (৩২) ও বেলাল (২৫)।

বস্তায় ইয়াবা ভরে কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম খান।

“সুপারির ৪৬টি এবং আলুর ছয়টি বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়,” বলেন তিনি।