এক যুগ আগের বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে এক যুগ আগের বিস্ফোরক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কোতোয়ালি থানার লালদিঘীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
গ্রেপ্তার মো. কালু ওরফে কাইল্ল্যা (৩৮) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও সাবেক যুবদল নেতা মোর্শেদ খানের অন্যতম সহযোগী বলে জানান তিনি।
ওসি মহসিন বলেন, ২০০২ সালে বাকলিয়ায় মোর্শেদ খানের নির্দেশে সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত কালু।
তার বিরুদ্ধে ২০০১ সালে একটি হত্যা মামলাসহ ডজন খানেক মামলা ছিল জানিয়ে ওসি বলেন, “২০০২ সালের একটি বিস্ফোরক আইনের পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
