২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় পাহাড়ের ঢালে যুবকের লাশ

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় পাহাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 12:54 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

রোববার সকাল ১০টার দিকে বেতাগী ইউনিয়নের সাত আউলিয়া মাজারের কাছে একটি পাহাড়ের ঢালে আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায় বলে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালো প্যান্ট ও গেঞ্জি পরনে যুবকের শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাত রয়েছে।”

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।