২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণজাগরণের আনন্দ মিছিল

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ সাজা কার্যকরে বন্দরনগরীতে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 12:40 PM

Updated : 25 Apr 2022, 02:11 PM

রোববার নগরীর চেরাগী পাহাড় থেকে বের করা আনন্দ মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ। মঞ্চের কর্মীরা সেখানে পুস্পস্তবক অর্পন করেন।

সেখানে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আহবায়ক চন্দন দাশ বলেন, “নিষ্ঠুর হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত এসব মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম থেকে শুরু করে রায় বাস্তবায়ন করার কাজটি সহজসাধ্য ছিল না।”

নানা ষড়যন্ত্রের মধ্যে রায় বাস্তবায়ন করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, “মাতৃভূমিকে কলংকমুক্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ সম্পূর্ণ রাজাকারমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ।”

এর আগে মধ্যরাতেও রায় কার্যকরের পর তাৎক্ষণিকভাবে মিছিল করে গণজাগরণ মঞ্চ।

রাষ্ট্রপতি প্রাণভিক্ষা আবেদন নাকচ করে দেওয়ার পর রোববার মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় যুদ্ধাপরাধী বিএনপিনেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে।