২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালত দেখে মালামাল ফেলে চম্পট

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ফুটপাতে মালামাল রেখে পালিয়েছে কথিত চিকিৎসকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

শনিবার নগরীর শহিদ মিনার থেকে থিয়েটার ইনস্টিটিউট পর্যন্ত সড়কের একাংশে এসব ভাসমান দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার ওষুধও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফুটপাত থেকে সাতটি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান মালিকরা সটকে পড়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, সন্ধ্যা হলেই এসব দোকানে চলে ‘সর্বরোগের’ ওষুধের রমরমা বিক্রি।

অন্যদিকে নগরীর লালখান বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি অপরাধে পপুলার ফার্মেসি ও মাঝুরি ফার্মেসিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় দুই ফার্মেসি থেকে ৬০ হাজার টাকার ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।